Trims & Accessories কি? | Trims এবং Accessories এর উদাহরণ | Trims কত প্রকার ও কি কি? | Trims এবং Accessories এর পার্থ্যক্য।
যে কোন পোশাক (Garments) তৈরির জন্য শুধু Fabric ই মূল উপাদান নয়। Fabric ছাড়াও এমন কিছু উপাদান (Material) রয়েছে যা garments এর বিভিন্ন অংশ জোড়া লাগাতে, শক্ত করতে, ধরে রাখতে, সৌন্দর্য বৃদ্ধিতে এবং ক্রেতাদের মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহৃত হয়। আর এসব উপাদান Trims এবং Accessories নামে পরিচিত।
গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে Trims এবং Accessories অতি পরিচিত দুটি শব্দ। অনেক সময় আমরা কোনটি Trims এবং কোনটি Accessories তা আলাদা করতে বলতে পারিনা। কিন্তু এই লেখাটি পড়লে আপনারা সেই Confusion টা পুরোপুরি দূর হয়ে যাবে বলে আমি আশাবাদী।
Trims কি?
Trims হল fabric ব্যাতীত কোন গার্মেন্টস এর সেই সকল উপাদান যা গার্মেন্টস ব্যবহারের সময় fabric এর সাথে সর্বদা লেগে থাকে। যেমনঃ Thread, Button, Zipper, Piping, Bow, Label, Interlining, Hook, Velcro, Rivet, Interlining ইত্যাদি।
Trims এর প্রকারভেদ
Trims দুই প্রকারঃ
1 ১। Visible Trims - যে trims গার্মেন্টস এর বাহির থেকে দেখা যায়। যেমনঃ Button, Zipper, Bow ইত্যাদি।
2 ২। Invisible Trims - যে trims গার্মেন্টস এর বাহির থেকে দেখা যায়। যেমনঃ Interlining, Elastic, Piping Cord ইত্যাদি।
Accessories কি?
Accessories হল fabric ব্যাতীত কোন গার্মেন্টস এর সাথে সম্পর্কিত সেই সকল উপাদান যা গার্মেন্টস পরিধানের সময় ব্যবহারকারী সেগুলো ব্যবহার করে না। এগুলো গার্মেন্টস এর তথ্য, পরিবহন, সুরক্ষা, ক্রেতাদের আকর্ষণ ও সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়। যেমনঃ Hanger, Carton, Poly Bag, Sticker, Tag ইত্যাদি।

0 মন্তব্যসমূহ